জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, উপকূলবাসীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ সুপেয় পানি এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা চত্বরে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এবং লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডার্স) সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি এম এম আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান। এ সময় প্রকল্প কর্মকর্তা মোছা. শামিম, সীমা মণ্ডল, আবদুর রহিম ও আব্দুল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, লবণাক্ততা সহনশীল কৃষি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এমএসএম / এমএসএম
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে