ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার খেতাব মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছেন। তারা সরকারি ও বেসরকারি স্থাপনার ক্ষতিসাধন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশের একটি দল রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু সহ মোট ৩৫ জনের নাম-ঠিকানা উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জহুরুল ইসলাম (৫০) ও মোঃ জুয়েল বাবু (৪০)। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নাশকতার পরিকল্পনা হচ্ছে। সেখানে আমরা অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করি বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ