ঢাকঢোল আর উৎসবের আমেজে শালিখায় কাত্যায়নী পূজা শুরু
ঢাকঢোলের বাদ্য, পূজার আয়োজন আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে মাগুরার শালিখা উপজেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়নী পূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। এ বছর উপজেলার ২৪টি পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী এ পূজা।
রোববার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।
প্রথম দিন সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে পূজার সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর মহাসপ্তমী, ১৭ নভেম্বর মহাষ্টমী, ১৮ নভেম্বর মহানবমী এবং ১৯ নভেম্বর মহাদশমী পূজা অনুষ্ঠিত হবে। শেষ দিনে দর্পণ বিসর্জন ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
এদিকে, পূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে নানা প্রস্তুতি। প্রতিমা সাজসজ্জা, আলোকসজ্জা ও পূজার আনুষঙ্গিক আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। অন্যদিকে, উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন বিশ্বাস জানান, প্রতিবছরের মতো এবারও শালিখার ২৪টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে কাত্যায়নী পূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে ভক্ত-দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সজাগ থাকবেন। সবার সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, কাত্যায়নী পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শালিখা উপজেলার ২৪টি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!