রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!
দীর্ঘদিন ধরে ক্ষমতার অপপ্রয়োগে জবরদখলে রাখা রেলের ২১.৪৮ একর আয়তনের জোড় ডেবা থেকে এবার মাছ লুটের অভিযোগ ওঠেছে দখলদার হাজী আব্দুল গণির বিরুদ্ধে। নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ করে ১৫ দিনের মধ্যে দখল ছেড়ে দেওয়ার নোটিশকে পাত্তা না দিয়ে উল্টো মাছ লুট করে নিচ্ছে এই দস্যু বাহিনী। ১৬ নভেম্বর (সোমবার) সকালে কয়েকটন মাছ ধরার বিষয়টি প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন আব্দুল গণি নিজেই।
জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় রেলওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধিন ২১.৪৮ আয়তন একরের জোড় ডেবাটি অবৈধভাবে ভোগদখল করছেন স্থানীয় হাজী আব্দুল গণি সওদাগর ও তার বাহিনী। ডেবার পাড়ে গড়ে তুলেছেন বিশাল গরুর খামার ও কলোনী, ভাড়ায় লাগিয়ে রেলকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন বলে জানতে পারে রেল কর্তৃপক্ষ। ফলে রেলের শতকোটি টাকার এই সম্পদ নিজেদের আয়ত্তে আনতে গত ৮ নভেম্বর আব্দুল গণি, তার পরিবারের একাধিক সদস্য ও অন্যান্য দখলদারদের নোটিশ দেয় বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও সিনিয়র সহকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরী।
নোটিশে বলা হয়েছে, সদর আমিন/কানুনগো কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদনে জোড় ডেবা জবরদখল করে দক্ষিণ ও পশ্চিম পাড়ের অসংখ্য বস্তি স্থাপন এবং পুকুর পাড়ের কিছু গাছ ও মাটি কর্তনের সত্যতা পাওয়া গেছে। এই অভিযোগে এর আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তখনো নোটিশকে কেউ পাত্তা দেয়নি। গত ১৮ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোন জবাব পাওয়া যায়নি। এমনকি ডেবার পশ্চিম ও দক্ষিণ পাড় সহ অন্যান্য পাড়ে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ এবং সরকারের যাবতীয় পাওনাদি পারশোধ করেননি। ফলে সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণপূর্বক দখল হস্তান্তর করতে ১৫দিনের সময় নির্ধারণ করে আবারো নোটিশ জারি করেন। এই নোটিশ পাওয়ার পর অবৈধ স্থাপনা অপসারণ না করে উল্টো ডেবার মাছ লুট করার দৃষ্টতা দেখিয়েছেন আব্দুল গণি।
নোটিশে যাদের দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা হলেন, মৃত হাজী আব্দুল রাজ্জাকের তিন পুত্র হাজী আব্দুল গণি সওদাগর, আব্দুল হামিদ ও আব্দুল হাই অথবা তার বংশধর, গণির পুত্র মো. আব্দুল লতিফ, ভাই আব্দুল হাই এর স্ত্রী হাসনারা বেগম, মৃত হাজী আব্দুল রাজ্জাকের উত্তরাধিকারগণ। এছাড়া খুকি, শফি, রুবেল, ফিরোজা, রুবি, রহিমা, মনির হোসেন, শাহানা, খাদিজা, জামাল, রেনু ও জয়নাল। এছাড়া অজ্ঞাতনামা দখলদারদেরকেও নোটিশের আওতায় আনা হয়েছে।
স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, নোটিশে ১৭ জনের নাম থাকলেও ডেবা ও আশেপাশের এলাকা দখলের মূলহোতা হাজী আব্দুল গণি সওদাগর। তিনি এলাকায় খুব প্রভাবশালী ব্যক্তি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের ছত্রছায়ায় রেলের জমি দখলে রেখেছেন, আবার সরকার পরিবর্তনের পর এখন বিএনপি সাজতে চেষ্টা করছেন।
এবিষয়ে জানতে চাইলে জোড় ডেবার অন্যতম দখলদার হাজী আব্দুল গণি সওদাগর মাছ ধরার বিষয়টি স্বীকার করেছেন। কি পরিমান মাছ ধরবে জানতে চাইলে কয়েকটন ধরার কথা জানান। রেলের জলাশয় থেকে মাছ ধরা অন্যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ডেবায় আমি মাছ ছেড়েছি তাই আমি ধরতেছি। কার জায়গায় মাছ ছেড়েছেন জানতে চাইলে এটি রেলের জমি বলেও স্বীকার করেন। রেলের জায়গা থেকে মাছ ধরা অনৈতিক কিনা জানতে চাইলে আর কোন জবাব দেননি। এর আগে রেলের জমিতে তার ভাড়া ঘর থাকার বিষয়টিও স্বীকার করেছেন।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, রেলের ২১.৪৮ একরের জোড় ডেবাটি দীর্ঘদিন ধরেই দখল করে রেখেছে একটি সংঘবদ্ধ চক্র। আমরা বিষয়টি জানতে পেরে তা উদ্ধার করার জন্য নোটিশ দিয়েছি। নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এরমধ্যে নোটিশ পাওয়ার পর অবৈধভাবে রেলের জলাশয় থেকে মাছ লুট করার বিষয়টি জানতে পেরেছি। রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমিন/কানুনগোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ২০১৫ সালে ২১.৪৮ একর (জল-স্থল) জোড় ডেবা ৫ বছরের জন্য আব্দুল লতিফকে ২১ লাখ ৮১ হাজার ৪০০ টাকায় লাইসেন্সি নিয়োগ করেন রেলওয়ে। বাংলা সন হিসেবে এর সময়কাল ধরা হয় ১৪২২ এর শুরু থেকে ১৪২৬ এর শেষ পর্যন্ত। অর্থাৎ ২০১৫ সালের ১৪ এপ্রিল থেকে ১৩ এপ্রিল ২০২০ পর্যন্ত।
ইজারার শর্তে উল্লেখ ছিল জলাশয়টি শুধুমাত্র মাছ চাষের জন্য ব্যবহার করা যাবে, এর যেকোন অংশে কোন স্থাপনা নির্মাণ না করার অঙ্গীকার করেছিলেন লাইসেন্সি আব্দুল লতিফ। এমনকি মাটি খনন, পানি অন্যত্র নিয়ে ব্যবহার না করাও শর্তে উল্লেখ ছিল। তখনও সেই শর্ত না মানায় লাইসেন্স নবায়ন না করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা নেয় রেল। ২০২০ সালের ১৯ ও ২০ জানুয়ারী এবং ১৮ ও ১৯ মার্চ দুই দফায় উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করা হলেও দখলদারের অনৈতিক ক্ষমতার কাছে নতি স্বীকার করে পিছু হটে সরকারি এই সেবা সংস্থাটি। বর্তমানে জলাশয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় ইজারা কার্যক্রম স্থগিত আছে তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের কোন বিধি নিষেধ নেই। রেল চাইলে যেকোন সময় অভিযান চালাতে পারে।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম পিইঞ্জ বলেন, জোড় ডেবা দখলের বিষয়টি সম্প্রতি জানতে পেরেছি। এবিষয়ে চিফ এস্টেট অফিসার ও ডিভিশনাল এস্টেট অফিসারের সাথে কথা বলেছি। এলাকার লোকগুলো খুব উশৃঙ্খল, এর আগেও অভিযানে গিয়ে ফেরৎ আসতে হয়েছে। এবার প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখা বাড়ানো হবে, পুলিশের পাশাপাশি প্রয়োজনে বিজিবি ও সেনা বাহিনীর সহযোগিতা চাওয়া হবে।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!