জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
সিলেটের জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা, ইমাম নিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারি ইমাম ভাতার আবেদনে পরিচয় নিয়ে প্রশ্ন, নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও প্রার্থী বঞ্চিত হওয়ার অভিযোগ এবং দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ইমামের সুযোগ-সুবিধায় বৈষম্যের দাবি উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মসজিদের অডিট প্রতিবেদনে মাওলানা জুবায়ের আহমদকে হিসাবরক্ষক হিসেবে উল্লেখ করা হলেও সরকারি ইমাম ভাতার আবেদনে তাঁকে ইমাম হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ বিষয়ে কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের দাবি, জুবায়ের আহমদ মাঝেমধ্যে নামাজে ইমামতি করেন।
অন্যদিকে, ২০১৭ সালে সানি ইমাম নিয়োগ পরীক্ষায় ফুলতলী ধারার হাফিজ মাওলানা আলী হোসেন প্রথম এবং কওমি ধারার হাফিজ নুরুল ইসলাম দ্বিতীয় হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। প্রথম হয়েও নিয়োগ না পাওয়ার অভিযোগ করেছেন আলী হোসেন।
এ ছাড়া ১৯৯৮ সাল থেকে দায়িত্ব পালনকারী মাওলানা মুশাহিদ আহমদ কামালী হুজরা ও ইফতারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলেছেন।
এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং ২০১১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মসজিদের আয়-ব্যয়, ব্যাংক লেনদেন ও অনুদানের হিসাব যাচাইয়ের দাবিতে গত ৮ নভেম্বর ইউএনওর কাছে লিখিত আবেদন করেন ৬৪ জন মুসল্লি ও ব্যবসায়ী।
এদিকে কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ হিসাবপত্র উন্মুক্ত থাকার দাবি করে দুর্নীতির প্রমাণ দিতে চ্যালেঞ্জ জানিয়েছেন। পাশাপাশি অভিযোগ প্রকাশকারীদের দায় নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানা গেছে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইজন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে।
মসজিদের আর্থিক হিসাব, ইমাম নিয়োগ, দায়িত্ব বণ্টন ও সরকারি ভাতার আবেদনের বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!