তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
তরুণ প্রজন্মকে সর্বনাশা মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর প্রাথমিক স্কুল মাঠে কবি জসিম উদ্দিন সংসদ এর আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনটির সদস্য সচিব খন্দকার আবু সালেহ ইমরানের সঞ্চালনায় আহবায়ক সাজ্জাদ হোসেন রিপনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কর্মী মাহমুদুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, অবসরপ্রাপ্ত শিক্ষক আলমগীর আলম, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ আজিজ নগর ও ডাংপাড়া গ্রামের বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সাধারন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সর্বনাশা মাদক ও অনলাইন প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ইউনিয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, মাদক ও অনলাইন নেশা থেকে এলাকার তরুণদের ফিরিয়ে আনতে কবি জসিম উদ্দিন সংসদের আয়োজনে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই আমাদের সমাজে এই সর্বনাশা নেশা থেকে যুব সমাজকে দূরে রাখতে। এলাকায় যাতে কেউ মাদক কেনাবেচা করতে না পারে, অনলাইন জুয়ায় কেউ আসক্ত না হয় সেজন্য এ আয়োজনের মাধ্যমে আমরা এলাকার মানুষদের ডেকে এ আলোচনা সভা করেছি। আশা করছি এ আয়োজনের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!