ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি


শাহ আলম সরকার উল্লাপাড়া photo শাহ আলম সরকার উল্লাপাড়া
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ১২:৫৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা। কোথাও চলছে ধান কাটা, আবার কোথাও চলছে ধান মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। অনুকূল আবহাওয়া ও ভালো ফলন হওয়ায় এবার কৃষকের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়ায় ১১ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে রোপা আমন আবাদের সরকারি লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫৫০ হেক্টর যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর জমিতে বেশি ধানের আবাদ হয়েছে।

উপজেলার সলঙ্গা, রামকৃষ্ণপুর, পঞ্চক্রোশী, সলপ, পূর্ণিমাগাঁতী, বাঙ্গালা, হাটিকুমরুল, বড়হর, কয়ড়া ও উল্লাপাড়া সদর ইউনিয়নে আগাম রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ধানে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ। তবে ভালো ফলনের আশার পাশাপাশি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, জমি চাষ ও সেচকাজে ব্যবহৃত ডিজেলের দাম, বিদুৎ এবং সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে খরচ অনেক বেশি হচ্ছে। বিশেষ করে সেচের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাঁদের। অন্যদিকে প্রয়োজনের সময় সার পাওয়া এবং ন্যায্যমূল্যে সার সংগ্রহ নিয়েও ভোগান্তির কথা জানিয়েছেন কয়েকজন কৃষক।

বাঙ্গালা ইউনিয়নের চেংটা গ্রামের কৃষক সোবহান বলেন, তিনি দেড় বিঘা জমিতে রোপা কাটারিভোগ ধানের আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় তিনি সন্তুষ্ট। তবে তেল, সার ও বিদ্যুৎ দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত ধানের উৎপাদন খরচের সাথে ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

গয়হাট্টা কোনাগাঁতী গ্রামের কৃষক মনি, আরিফ, জাফর জানান, ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে তাঁদের লোকসানের মুখেও পড়তে হতে পারে। তাই সারের পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিকাজে ব্যবহৃত জ্বালানি তেলের খরচসহ বিদ্যুৎতের দাম কমানো এবং ধানের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, চলতি মৌসুমে উল্লাপাড়ায় ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষকেরা বিভিন্ন উচ্চফলনশীল জাতের ধান আবাদ করেছেন। মাঠপর্যায়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকেরা সময়মতো ফসল ঘরে তুলতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!

রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!

ঢাকঢোল আর উৎসবের আমেজে শালিখায় কাত্যায়নী পূজা শুরু