ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কেন্দ্রীয় কাউন্সিলে নেতৃত্বের পালা বদল

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ১:৪

কেন্দ্রীয় ৪র্থ কাউন্সিলে নেতৃত্বের পালা বদল হয়েছে সত্যের জয় অনিবার্য স্লোগানে পথচলা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিককে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে  খাগড়াছড়ির মধুপুরস্থ কার্যালয়ে হলরুমে সংগঠনের নেতারা জানান ৪র্থ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে পূর্বের সভাপতি সমীরণ চাকমা চার্মীংকে কেন্দ্রীয় সভাপতি,অমর জ্যোতি চাকমাকে সাধারন সম্পাদক ও দীপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।  

সংবাদ সম্মেলন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মীণ, সাধারন সম্পাদক অমর জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক দীপন চাকমা,যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা,বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা,পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা,সাধারন সম্পাদক বাবু চাকমাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।    

এতে বক্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মেলবন্ধনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠন কাজ করে যাচ্ছে। ইউপিডিএফ গণতান্ত্রিক দল পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করছে। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি রক্ষা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমাদের সংগঠন বদ্ধ পরিকর।  

প্রসঙ্গ: ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে আপোষ চুক্তি আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্বশাসনের দাবীতে ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর  ইউপিডিএফ সংগঠনটির প্রতিষ্ঠা করে। সংগঠনে র্দীঘদিন একসাথে থাকলেও অভ্যান্তরীন বিভিন্ন মত পার্থক্যের কারণে দুপক্ষে বিভক্ত হয়। পরে গত ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।    

এমএসএম / এমএসএম

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!

রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!

ঢাকঢোল আর উৎসবের আমেজে শালিখায় কাত্যায়নী পূজা শুরু