ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
সকাল ১০টায় কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা আজিম ও প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. একরাম উদ্দিন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই মহিলা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানটিকে সরকারি করার জন্য বর্তমান প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ