তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
এক রাতের আগুনে পুড়ে ছাই হয়েছে সাজানো সংসার। বসতঘরের চারটি কক্ষের সঙ্গে মারা গেছে ছয়টি গরু ও চারটি ছাগল। পুড়ে গেছে হাঁস-মুরগি, কবুতর ও ঘরে রাখা প্রায় ছয় মণ তামাক। এমন বিপর্যয়ে দিশেহারা আমজাদ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ ছাড়া রংপুরের জেলা প্রশাসক পরিবারটিকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। এতে চারটি কক্ষের সবকিছু পুড়ে যায়। গোয়ালঘরে থাকা গরু-ছাগলও রক্ষা পায়নি। চোখের সামনে আগুনে পুড়ে যায় পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও জীবিকার সম্বল।এক রাতেই সব হারিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবারটি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ