বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কতিথ এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি থাকলেও রবিবার থেকে তাদের হদিস নাই। অভিযোগে জানা গেছে, জেলার মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি এনডিএস নামের একটি বেসরকারি সংস্থা তাদের শাখা কার্যালয় চালু করে। সেখানে ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। তারা সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ করে। পরবর্তীতে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে বিপুল পরিমাণ টাকা জমা নেয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি বলে জানা গেছে।ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করে জানায়, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ করে কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা থেকে চলে যান। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে। মোবাইলও বন্ধ। এদিকে গ্রাহকরা সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই নিজেদের কষ্টার্জিত অর্থ হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। অভিযোগকারীদের দাবি, শুধু টাকা নয়, কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেয়া হয়েছে। ঋণদান কর্মসূচি ও সঞ্চয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সদস্য একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের কষ্টার্জিত অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান গ্রাহকরা। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ শহীদুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ