কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৃথক পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কবিরহাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানসিঁড়ি ও সুন্দলপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মো. আবুল বাশার (৫২), জাহিদুর রহমান ফারুক (৪৫), সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের নাহিদুল ইসলাম ফাহিম (২৬) ও আবু বক্কর সিদ্দিক ওরফে রুবেল (৩৬)।
পুলিশের রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, আটককৃতদের মধ্যে চারজনের বিরুদ্ধেই কবিরহাট থানায় পূর্বেও একাধিক মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। অন্যদিকে একই রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক সেবনের অভিযোগে আরও ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক সেবনের অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত