ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করলো আশা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৬-১১-২০২৬ বিকাল ৫:২৯

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে জেলা প্রশাসনের কাছে ২৫০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে এসব কম্বল জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় প্রদান করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো তুলে দেন আশা'র জেলা ও সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, আশা'র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস, পটুয়াখালী সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার এম. এ. মন্নান, সিনিয়র ম্যানেজার (এসএমএসই) ইলিয়াছ কাঞ্চন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছগির আহম্মেদ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলাম, সিনিয়র এবিএম মাইনদ্দিনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
এ সময় আশা'র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস বলেন, শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবছরের মতো এবারও আশা দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতে ২৫০টি কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা

নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত তিন, পুলিশের কাজে বাধার অভিযোগ