ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৬ বিকাল ৫:৩১

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গজারিয়া  ইউনিয়নে দুঃস্ত ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী  করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার দুঃস্থ নারীদের মধ্যে ১২ সেলাই মেশিন এবং ৭৯ গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৭ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। গজারিয়া  ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল বাস্তবায়ন ২০২৬-২৭ অর্থবছরের আওতায় গজারিয়া ইউনিয়নের দুঃস্থ  মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে এবং এর মাধ্যমে উপকারভোগী নারীরা সেলাইয়ের কাজে শিখে নিজেদের আয়ের সুযোগ করতে পারবেন  এ লক্ষ্যে ১,২৮,৯০০/- বরাদ্দে ১২ টি সেলাই মেশিন বিতরণ এবং একই তহবিলের আওতায় ৭৯ নং গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২১,৬০০/- টাকা বরাদ্দে ২৭ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ সোমবার গজারিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে এই সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এমপি। অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া  সহকারী কমিশনার ভূমি যায়েদ হোসাইন, উপজেলায় বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  ফিরোজ আলম মোল্লা, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির  সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, ইউনিয়ন বিএনপির সদস্য রিয়াজ মোল্লা, স্কুল ব্যাগ বিতরণ প্রকল্পের সভাপতি মোঃ সালেহ আহম্মেদ রাসেল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা

নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত তিন, পুলিশের কাজে বাধার অভিযোগ