ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কাবুলে দূতাবাস বন্ধ করবে অস্ট্রেলিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১২:৫

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ছে। ছাড়ছে ন্যাটো বাহিনীও। কাবুলের পরিস্থিতি এখন ভালো নয়। এই অবস্থায় আগামী শুক্রবার থেকে কাবুলে দূতাবাস বন্ধ করে দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যখন দূতাবাস খোলার অনুকূল হবে, তখন তা আবার খোলা হবে।

আমেরিকা ইতিমধ্যেই সেনা প্রত্যাহারের কাজ শুরু করে দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর প্রায় সব সেনাই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরবেন। ওই দিন হল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনের ওপর আল কায়দার আক্রমণের ২০তম বার্ষিকী। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মনে করছেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ছে। আমেরিকা ও ন্যাটো বাহিনী পুরোপুরি চলে যাওয়ার পর অনিশ্চয়তা আরও বাড়বে। এই অবস্থায় তিনি কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

আমেরিকা বেশ কিছুদিন ধরে আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। তারা যাতে তালেবানের মোকাবিলা করতে পারে, তার চেষ্টা করেছে। কিন্তু মার্কিন সেনা দেশে ফিরে যাওয়ার পর আফগান সরকার ও সেনা কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারবে তা নিয়ে সংশয় আছে।

সূত্র : ডয়েচে ভেলে

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের