ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১১:৫২

বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে। দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। করোনাকালীন দীর্ঘদিন অনলাইনে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করার পর ২৬ অক্টোবর (মঙ্গলবার) বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে।

শ্রেণি কার্যক্রম উদ্বোধন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএফ ইমাম আলি। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছারসহ প্রমুখ।

উপাচার্য ড. এএফ ইমাম আলি বলেন, ‘প্রকৃতির কোলে আন্তর্জাতিক মানের শিক্ষা’ স্লোগান সামনে রেখে বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের ছাত্র-ছাত্রীদের দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি বান্দরবান বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

তিনি আরও বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে তিনশ ছাত্র-ছাত্রী রয়েছে। ৩ অনুষেদে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), বিবিএ, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পাঁচটি বিষয়ে অনার্স ও প্রফেশনাল এমবিএ কোর্স চালু আছে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ