ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মৈনমে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ইয়াসিন আলী রাজার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:১৮

নওগাঁর মান্দায় মৈনম ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন আলি রাজা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি উপজেলার ৬ নং মৈনম ইউপির ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। নৌকার মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে গত ইউপি নির্বাচনে তিনি ব্যাপক ভোটে  জয়লাভ করেছিলেন।  অত্র ইউনিয়নে সেবক হিসেবে এলাকায় ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন তিনি। সেইসাথে বর্তমান সরকারের আমলে উন্নয়নের ব্যাপক প্রসার ঘটিয়েছেন তার নির্বাচনী এলাকায়। এলাকার রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট হাট-বাজারে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তার আমলে। আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়তে চান তিনি। আবারও নির্বাচিত হলে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান ইয়াছিন আলী রাজা । সততা নিষ্ঠাকে ধরে রেখে ইউনিয়নের উন্নয়নের প্রতীক হিসেবে প্রতিনিয়ত জনগণের দোরগোড়ায় বিভিন্ন ভাবে সেবা পৌঁছে দিচ্ছেন তিনি । এছাড়াও অরাজনৈতিক সেবামূলক প্রচেষ্টা সংগঠনের মাধ্যমে এলাকার মসজিদ,মন্দির, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন ও ভিক্ষুক পুনর্বাসন এর মতন কাজ করে যাচ্ছেন তিনি। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকেন তিনি। এসকল জনকল্যাণমূলক কাজের কারণেই জনগণের সেবক হিসেবে পরিচিত ইয়াসিন আলী রাজা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলী রাজা বলেন, যে কয়দিন বেঁচে আছি মানুষের সেবা করে জীবন কাটাতে চাই । সেবাই আমার মূল লক্ষ্য। সেবার গতিকে ত্বরান্বিত করতে বিভিন্ন উপায়ে ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামীতে আবারো নির্বাচিত হলে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত থাকবো। তিনি আরও বলেন,মৈনম ইউনিয়নের জনগণের দাবি মানতেই আবারও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬