ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়া মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন ইভটিজিং বিরোধী বিট পুলিশিং সভা


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৩৬
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগাকে সামনে রেখে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের  বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 মঙ্গলবার বিকেলে শিমুলিয়া ২নং আদর্শ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিট পুলিশিং কর্তৃক আয়োজিত মাদক চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  আব্দুল মোমেন (পিপিএম), পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম মহসিন চৌধুরী, গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন।এস আই কামাল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন চৌধুরী, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ  প্রমুখ।প্রধান অতিথি আব্দুল মোমেন (পিপিএম) বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
 
নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসাসহ পুলিশের সেবা নিতে ৯৯৯ মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানান।সমাবেশে বক্তারা বলেন সরকার নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই। সে যে দলেরই হোক না কেন এব  নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।
 
 এসময়  এলাকায়  গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ