ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় ঠিকাদারের বাসায় দুর্ধর্ষ চুরি


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ৪:২৫

ভোলায় চোরের উৎপাত বুহুগুনে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় এলাকার মানুষ আতংকে রাত কাটাচ্ছে। ভোলার ঠিকাদার হাজী ইকবাল হোসেন এর রহিমা ভিলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই বাসা হতে ৪০ ভরি স্বর্ণের বিভিন্ন গহনা সহ নগদ ২ লক্ষ টাকা সহ ইলেকট্রনিক্স মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরদ্বয়। মঙ্গলবার দিবাগত রাতে ভোলা পৌর ৮নং ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটেছে।
ঠিকাদার হাজী ইকবাল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে আমার ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভিতর ঢুকে আলমারী ভেঙ্গে ৪০ ভরি স্বর্ণ, নগদ দুই লক্ষ টাকা সহ বাসা হতে ইলেকট্রনিক্স মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরদ্বয়। 
এদিকে জানাযায় ভোলায় বেশ কিছু দিন ধরে চোরের উৎপাত বেড়েছে। ভোলা সদর আলীনগর সহ ২০ হতে ২৫টি বাড়ীতে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিস পত্র চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরি হচ্ছে এতে এলাকার মানুষ খুবই আতংকের মধ্যে রয়েছে। ভুক্তভোগীরা পুলিশের নজরধারী কামনা করছেন। 
পৌর ৩নং ওয়ার্ড বাসিন্দা মো. রিয়াজ হোসেন জানান, একের পর এক চুরি কথা শুনে আমরা আতংকে আছি। কখনও জানি আমাদের বাসাও চুরি হয়। এ চোরদ্বয়কে এখনই ধমন করতে না পারলে আরোও বেশি বাসা, বাড়ী চুরির আশংকা রয়েছে। 
এব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরোও জানান, সকল রকম অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। রাতে পুলিশের টহল আরোও বৃদ্ধি করা হবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়