আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আবুল হোসেন সোহাগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা এলাকার সর্বস্তরের জনগনের হয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭নং মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী একজন সমাজকর্মী আবুল হোসেন সোহাগ। আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের মাঝি হয়ে ওই পদে লড়তে চান তিনি। এরই মধ্যে দিন-রাত ইউনিয়নের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনি প্রচারনাও চালাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে সমাজসেবক সোহাগের নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। এ বারের নির্বাচনে মাতুভূঞা ইউনিয়নে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও প্রচারণায় এগিয়ে আবুল হোসেন সোহাগ ।
যিনি দীর্ঘ সময়ে নিজের সর্বোচ্চ দিয়ে এলাকার মানুষের সার্বিক সহযোগিতা করেছেন করোনা কালীন মহুত্ব্য যিনি নিজ এলাকায় অনেক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার রাজনীতির অভিভাবক ফেনীর মাটি ও মানুষের নেতা ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী ও ফেনী জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রিয় নেতাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আসন্ন ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমি। বর্তমানে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি চাই এলাকার একজন প্রতিনিধি হয়ে ৭নং মাতুভূঞা বাসীর সেবা করে যেতে। কেননা আমার এলাকার অসংখ্য হতদরিদ্র আছে যারা দিনে এনে দিনে খাওয়ার সামর্থ নাই। তাই আমি প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি ঐসকল হতদরিদ্র মানুষের পাশে খুটি হয়ে দাড়ানোয় আমার মূল উদ্যোশ্য।
একই সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বেকার যুবক-যুবতীদের কর্মস্থান সৃষ্টি করবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়াতে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই সমাজকর্মী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন সোহাগ ।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
Link Copied