ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-১০-২০২১ বিকাল ৬:২৫
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মাষ্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও  অপপ্রচার চালানোর প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দরগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মাষ্টার। এসময় তিনি বলেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমাকে সমাজের কাছে হেয়-প্রতিপন্ন করার প্রয়াসে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
 
উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া  বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম বারী, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আলতাব হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বদিউল আলম টিপু, দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমীনূল বকস আবুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শিবলু, দরগ্রাম ইউনিয়ন ৪নং ওয়ার্ড সভাপতি ও মোঃ মজিবুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন