ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযানে ৪টি ট্রাক উদ্ধার, অস্থায়ীভাবে উদ্ধার কাজের সমাপ্ত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-১০-২০২১ রাত ১০:৩৬
মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় টানা সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ফেরির ভেতর থেকে ৪টি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। সেই সাথে অস্থায়ীভাবে উদ্ধার কাজ সমাপ্ত করেছে উদ্ধারকারী জাহাজ হামজা কর্তৃপক্ষ। পূনরায় আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এখনো পদ্মায় ১০টি ট্রাক ডুবে আছে ।
 
বুধবার (২৭ অক্টোবর) সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরিডুবির ঘটনার পর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান যা অস্থায়ী ভাবে রাত সাড়ে ৮টায় শেষ হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথরিটির নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি আমানত শাহ ডুবির পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা। রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে।  তিনি আরো বলেন, অভিযানে এ পর্যন্ত ফেরির ভেতর থেকে চারটি ট্রাক উদ্ধার করা হয়। এছাড়া ডুবে যাওয়া ৫টি ট্রাক শনাক্ত করে রাখা হয়েছে। ফেরির ভেতরে রয়েছে আরও ৫টি ট্রাক। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ট্রাকগুলো উদ্ধারে অভিযান শুরু করা হবে। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন