ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রেমের সংসার সাঙ্গ হলো ‘খুনে’


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১০-২০২১ সকাল ৮:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এলাকায় স্ত্রী যূথী সূত্রধরকে (২২) ছুরিকাঘাতে খুন করেছেন স্বামী অভি ধর (২৯)। খুনের পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন অভি।

বুধবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডে এ ঘটনা  ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন কান্তি বণিক।

নিহত যূথী সূত্রধরের বাবার বাড়ি সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায়। তার স্বামী অভি ধরের (২৮) বাড়ি বাঁশখালী উপজেলার জলদি গ্রামে।

পুলিশ কর্মকর্তা সুমন কান্তি বনিক বলেন, আড়াই বছর আগে অভি ভালোবেসে বিয়ে করেন যূথীকে। তারা একসাথে অনেকদিন বসবাসও করেছেন। কিন্তু কয়েকমাস আগে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে যূথী বাবার বাড়ি সীতাকুণ্ডে এসে বসবাস শুরু করেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় অভি শ্বশুরবাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে অভি স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এ সময় অভি নিজেও নিজের পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা যূথীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর অভিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এদিকে যূথীর পরিবার বলছে অভির সাথে যূথীর ডিভোর্স হয়ে গেছে। যূথী তালাক দিয়েছিলেন কি না- এই প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা সুমন কান্তি বণিক বলেন, এ ধরনের কোনো কাগজ আমরা পাইনি।

তিনি বলেন, সম্পর্কের অবনতি হওয়ার পরই অভি তার স্ত্রীকে মারধর করতেন। পরে যূথী বাবার বাড়িতে চলে আসেন। ঘটনার সময় যূথীর বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগেই অভি যূথীকে খুন করেছে বলে জানিয়েছেন সুমন কান্তি বণিক।

তিনি আরো বলেন, যূথীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ