মান্দায় ভূমিহীন মহিলার নামে বিএমডিএ’র ছাড়পত্র দেওয়ার অভিযোগ
নওগাঁর মান্দায় এক ভূমিহীন পরিবারের মহিলা শরিফুল বিবির নামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ'র) সেচ কাজে ছাড়পত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শরিফুল বিবি উপজেলার কাঁশোপাড়া ইউপির কাঁশোপাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের স্ত্রী। ভূমিহীন মহিলার নামে ছাড়পত্র দেওয়ার ঘটনায় গত ২০ অক্টোবর ২১ ইং তারিখে কাঁশোপাড়া গ্রামের মৃত লইমুল্যা মণ্ডলের ছেলে মজিবর মন্ডল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শরিফুল বিবির নামের কোন চাষাবাদের জমি না থাকলেও তার নামে ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩ শতক বসতভিটা ছাড়া তার কোন মাঠে চাষ যোগ্য জমি নেই। এমতাবস্থায় কিভাবে তিনি ছাড়পত্র পেলেন এ নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রকৃত কৃষকে নামে বিএমডিএ’র ছাড়পত্র দেওয়ার আবেদন জানান মজিবর মন্ডল।
এ ব্যাপারে বিএমডিএ'র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, কাঁশোপাড়া ইউনিয়ন থেকে ছয় জন কৃষক ছাড়পত্রের জন্য আবেদন করেন। আবেদনের পর ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি যাচাই-বাছাই করে শরিফুল বিবির নামে সুপারিশ করেন। সেই সুপারিশের প্রেক্ষিতে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ছাড়পত্র দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আগামী মিটিংয়ে অভিযোগটি আমলে নিয়ে উপস্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস