মারুফ ও মনিরের "তুই অচিন পাখি"উন্মুক্ত
ইউটিউবে উন্মুক্ত হলো "তুই অচিন পাখি"শিরোনামে একটি নতুন মৌলিক গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। গানটিতে কন্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পী মনির বাউলা। গানটির মিউজিক করেছেন উজ্জল সিনহা ও মারুফ। "Shakhawat Hossain Maruf"-এর অফিসিয়াল চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে গানটি। এছাড়াও, গানটি অ্যাপল মিউজিক, আইটিউন, অ্যামাজন মিউজিক, স্পটিফাই, অডিওম্যাকের মতো জনপ্রিয় মিউজিক স্টোরসমূহের পাশাপাশি, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হয়েছে।এ গানটি প্রসঙ্গে মারুফ বলেন, ফোক বা ফোক অঙ্গের গানের প্রতি এদেশের মানুষের ভালোবাসা চিরাচরিত। আধুনিক ফোক ধাঁচের এ গানটিতে শ্রোতারা কিছুটা হলেও তার স্বাদ পাবেন। মনির গানটি গেয়েছেও বেশ আবেগ দিয়ে। আশা করি গানটি শ্রোতাদের ভালাে লাগবে।
গানটি প্রসঙ্গে মনির বলেন, "তুই অচিন পাখি, আমার জন্য বেশ প্রতিক্ষিত একটি গান। চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার। বাকিটা শ্রোতারা বিচার করবেন।"
উল্লেখ্য, দুই যুগেরও বেশি সময় ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শাখাওয়াত হোসেন মারুফ। দীর্ঘ এ সময় তিনি গান লেখা, সুর ও সঙ্গীত পরিচালনা করার পাশাপাশি বেশ কিছু গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। আর, কণ্ঠশিল্পী মনির বাউলা, বাংলাদেশের প্রতিশ্রুতিশীল লোক গানের শিল্পী। ২০০৮ সালে মনির বাউলা সেরাকণ্ঠ’তে প্রতিযোগিতায় নাম লেখান ও জায়গা করে নেন শীর্ষ দশে। পরবর্তীতে ২০০৯ সালে তিনি বাংলাদেশ-ভারতের যৌথ মিউজিক রিয়েলিটি শো ‘সুর দরিয়া এপার ওপার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।গানটির মিক্সিং ও মাস্টারিং এর পাশাপাশি, এর গানটির মোশন গ্রাফিক্স ও লিরিক্যাল ভিডিওটিও নির্মাণ করেছেন শাখাওয়াত হোসেন মারুফ।
গানটির ইউটিউব লিঙ্কঃ
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ