সাটুরিয়ার বরাইদে চেয়ারম্যান প্রার্থী আল মামুন আজাদের নির্বাচনী মতবিনিময় সভা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন আজাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বরাইদ ইউনিয়নের ধুলট এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরাইদ ইউপি পদপ্রার্থী আল মামুন আজাদ।
বক্তব্যে আল মামুন আজাদ বলেন, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখিছি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। সুযোগ পেলে মানুষের খুব কাছে থেকে তাদের সুখ দুঃখকে ভাগ করে নেব। এই স্বপ্নকে সত্যি করার জন্য আমি বরাইদ ইউপি চেয়ারম্যান হিসেবে সকলের নিকট দোয়া চাই। তিনি আরো বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। যদি দল আমাকে মনোনয়ন দেয় আপনাদের নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলের সুনাম ধরে রাখবো। বরাইদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সাথে নিয়ে জনপ্রতিনিধি হবো। দল মনোনয়ন না দিলে আপনাদের সাথে নিয়ে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। তাই আপনারা হিংসা না করে প্রতিযোগীতা করুন।
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ধুলট এলাকার সাবেক সেনা সদস্য মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ঠ সমাজ সেবক হোসেন আলী প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাটুরিয়া উপজেলার অবহেলিত বরাইদ ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য নৌকার পক্ষে আল মামুন আজাদকে প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন। তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে বরাইদ ইউনিয়ন বাসীর স্বপ্নপুরণ করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল