ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোড়েলগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহন অনুষ্ঠিত


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ৪:৪

প্রথম তফসিলে নির্বাচিত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নের নবনির্বাচিত  ১৪ চেয়ারম্যান, ১২৬ সাধারণ ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত ওযার্ডের ৪২ জন মহিলা মেম্বার এর শপথ গ্রহন সম্পন্ন করেছেন।
বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক  মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় বাগেরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। 
   অপরদিকে একই দিন দুপুরে মোড়েলগঞ্জের ১৬ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নের নবনির্বাচিত ১২৬ সাধারণ   ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের ৪২ জন মহিলা মেম্বারকে শপথ বাক্য পাঠ করান মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। মোড়েলগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে সাধারণ ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত ওযার্ডের মহিলা মেম্বারগণের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। 
 এসময় অন্যানের মধ্যে বক্তাব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, পঞ্চকরণ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। নবনির্বাচিত  ১৪ চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
 উল্লেখ, উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে নিশানবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও সিমানা সংক্রান্ত মামলার কারেনে আদালতের নির্দেশে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকে এবং ১৬নং খাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাষ্টার আবুল খায়েরের মৃত্যুজনিত কারনে ওই ইউনিয়নের নির্বাচনও স্থগিত হয়ে যায়। ফলে ১৬ ইউনিয়নের ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন