ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আব্বু সুস্থ আছেন: আঁখি আলমগীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ৪:৪৬

এর আগেও একাধিকবার ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আবারও খবর ছড়াতে থাকে এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তা গুজব।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়েছিলেন আলমগীর। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷

মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন?’

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নায়ক জায়েদ খানও। তিনি বলেন, 'এটা খুবই নিম্নমানের কাজ। একটি শ্রেণি অনলাইনে নিয়মিত এমন গুজব ছড়াতে থাকে। আমরা শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে।'

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় নায়করাজ রাজ্জাক, এ টি এম শামসুজ্জামানসহ একাধিক তারকার একাধিকবার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...