দোহারে মাহমুদপুর ইউনিয়নে মাসুদ পত্তনদারের নির্বাচনী সভা অনুষ্ঠিত
শুক্রবার বিকালে মাহমুদপুর ইউনিয়নের চরপুরুলিয়া গ্রামের ১নং ওয়ার্ডে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন সাবেক ছাত্রনেতা ও মাহমুদপুর ইউনিয়ন আওয়ামিলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক পত্তনদার মোঃ মাসুদ আহমেদ।
এর আগে তিনি প্রায় দুইশত মটর সাইকেল নিয়ে মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন রোডে মটর সাইকেল র্যালী করেন।তারপর মাহমুদপুর ইউনিয়ন আবাসন প্রকল্প-৭৭ এ অসহায়,গরীব ও দুঃস্থ মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি মাহমুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড চরপুরুলিয়া গ্রাম বাসীর কাছে বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সমর্থন করেন তাহলে আমি চেয়ারম্যান নির্বাচন করবো।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করতে পারি।
এসময় আরো উপস্থিত ছিলেন মোশারফ হোসেন পত্তনদার সিনিয়র-সহ সভাপতি মাহমুপুর ইউনিয়ন আওয়ামীলীগ,মোশাররফ হোসেন শান্ত সাবেক সভাপতি জয়পাড়া বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগ,শোনামুদ্দিন মোল্লা সভাপতি(ভারপাপ্ত)মাহমুদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ,সাধারণ সম্পাদক পিয়ার হোসেন পত্তনদার,মাসুদ রানা(মাস্টার)সাবেক সভাপতি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ, রাসেল মাহমুদ সাবেক সহ-সভাপতি জয়পাড়া বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগ সহ মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি দোহার উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ আল-আমিন হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করে মাহমুদপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্বাস পত্তনদার।সার্বিক ব্যাবস্থাপনা করে জসিম পত্তনদার ও ১নং ওয়ার্ডবাসী।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied