ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে গণ সংবর্ধনা
নওগাঁর ধামইরহাটে ইতিহাস গড়েছেন পরিক্ষিত দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা আওয়ামী লীগ নেতা। গত ২১ অক্টোবরে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় নির্বাচিত উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও জগল আদিবাসী স্কুল ও কলেজের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তনছের আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত মেহমান উপজেলা আওয়ামীলীগের একাধিক বার সভাপতির দায়িত্ব পালনকারী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মো. দেলদার হোসেন ও ৩০ বছর ধরে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকারী সরকারি এম এম কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করা হয়, এ সময় ইউপি সদস্য, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধাগণ সম্মাননা প্রদান করেন। ৫ম বারের মত নির্বাচিত এই দুই নেতাদের পুনঃ দায়িত্ব পালনে উজ্জীবিত করতে আয়োজিত গণ সংবধর্ণা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, ৬নং ওয়াডের সম্পাদক আবু মুছা বকুল, ৭নং ওয়ার্ডের সম্পাদক আবু সালাম ফুল্টু, আদিবাসী নেতা দিনেশ পাহানসহ উপস্থিত ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা