ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ছেত্রীর কাছেই হারল জামাল ভূঁইয়ারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১১:৫৬

সুনীল ছেত্রীকে নিয়ে বড় ভয় ছিল। ৩৬ বছর বয়সী স্ট্রাইকার যেকোনও সময় ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। শেষ পর্যন্ত দিল্লির এই ফুটবলারের কাছেই হেরেছে বাংলাদেশ। সোমবার (৭ জুন) বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এসে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছেত্রীর জোড়া গোলে হয়েছে সর্বনাশ। বাছাইয়ে পঞ্চম হারে এখন জেমি ডের দলের এশিয়ান কাপের প্লে-অফ পর্বে খেলার সম্ভাবনা বেশি।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও তেমনটি খেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। ছেত্রীর জোড়া গোলে ৩ পয়েন্ট পেয়েছে ভারত। ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে গোল পেয়েছিলেন ছেত্রী। ৭ বছর পর ৩৬ বছর বয়সে এসে নিজেকে আবারও প্রমাণ করলেন। আন্তর্জাতিক ম্যাচে ছেত্রীর গোল সংখ্যা এখন ৭৪।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। মাঠের লড়াইয়েও আধিপত্য বিস্তার করার চেষ্টা করে সুনীল ছেত্রীর দল। কিন্তু বাংলাদেশের আঁটসাঁট রক্ষণে গোল পায়নি ভারত। বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখে বাংলাদেশ। স্কোর লাইন গোলশূন্য রেখেই বিরতিতে গেছে দুই দল।

কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল ইগোর স্টিমাচের দল। কিন্তু সফল হতে পারেনি তারা। বাংলাদেশের কড়া রক্ষণ ভেদ করে জাল খুঁজে পাওয়া হয়নি ভারতের। বরং ম্যাচে প্রথম আক্রমণটা বাংলাদেশই করেছে। ৯ মিনিটে রহমতের লম্বা থ্রো-ইন থেকে কাজী তারিক রায়হান বক্সের ভেতরে থেকে বলে টোকা দিতে পারেননি। এর কয়েক মিনিট পর থেকে ভারত একচেটিয়া আক্রমণ করেছে।

১৫ মিনিটে ব্রেন্ডন ফের্নান্ডেজের পাস থেকে মানভির সিং গোলকিপার আনিসুর রহমান জিকোকে একা পেয়েও পোস্টে শট নিতে পারেননি। তিন মিনিট পর সুরেশের শট গোলকিপার জিকো তালুবন্দি করেন। ৩৫ মিনিটে নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। মানভির সিংয়ের বাঁ প্রান্তের কর্নারে চিংগেলসানার জোরালো হেড গোললাইন থেকে রিয়াদুল হাসান শরীর দিয়ে ‘ক্লিয়ার’ করে দলকে ম্যাচে রাখেন। তবে চার মিনিট পর বাংলাদেশ সুযোগ পেয়েছিল। রহমতের থ্রো ইনে কাজী তারিকের ব্যাক হেড গোলকিপার গুরুপ্রীত তালুবন্দি করেন।

বিরতির পর ভারতের আক্রমণে ভাটা পড়েনি। তবে তাদের গোল পেতে সময় লেগেছে। নিজেদের রক্ষণটা জমাট করেই রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ১১ মিনিট আর গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি। ৭৯ মিনিটে ভারত সফল হয়। আশিক কুরুনিয়ার ক্রসে ফাঁকায় থেকে ছেত্রী হেডে লক্ষ্যভেদ করেন। এই সময় ডিফেন্ডার তপু বর্মণ তাকে মার্ক করতে পারেননি।

ইনজুরির সময়ে ছেত্রী ব্যবধান দ্বিগুণ করেন। সুরেশের কাটব্যাক থেকে ডান পায়ে বল জালে জড়িয়ে দেন ভারতীয় অধিনায়ক। ফলে ২-০ গোলের জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনে প্রথম জয় পেলো ভারত। আগের ম্যাচে হেরেছিল তারা কাতারের কাছে। আর বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর হারলো এই ম্যাচ।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে