ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় সাংবাদিক কলামিষ্ট বশির উদ্দিন বিশ্বাস’র স্মরন সভা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৩০-১০-২০২১ বিকাল ৫:২৬

 কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীনসদস্য ও সাবেক সহ-সভাপতি সাংবাদিক, কলামিষ্ট মো. বশির উদ্দীন বিশ্বাস’রস্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্মরনসভার শুরুত্বে স্বর্গীয় তপন সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, এনামুল হক, হাফিজুর রহমান, গোফরান পলাশ, হাসান পারভেজ, অশোক মুখার্জী, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, সম্পাদক কাজী সাইদ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সম্পাদক সুজন মৃধা, সদস্য রাসেল মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. ফোরকানুল ইসলাম, সাংবাদিক ফোরাম’র সভাপতি মাওলানা মো. ইউসুফ, সমাজ কর্মী মোস্তাফিজুর রহমান সুজন, মরহুমের ভ্রাতা দুধাল বিশ্বাস, পুত্র জুয়েল রানা অভি, ভ্রাতুস্পুত্র বিশ্বাস শফিকুর রহমান টুলু প্রমূখ। সভায় বক্তারা মরহুমের স্মৃতি বিজড়িত গৌরবময় কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, মরহুম বশির উদ্দিন বিশ্বাস ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপকূলীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন। ২১ অক্টোবর রাত ৮ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি, মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত