ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ১১:১০

আগামী ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পূর্তি হবে পাঁচ দশক। ইতিহাসের এই সন্ধিক্ষণ উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ পাঠিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে এখনও দুদেশের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও জানান এ কর্মকর্তা।

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর তিন দিনের হতে পারে। তিনি ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। এরপরের দিন তিনি দেশে ফিরে যাবেন।

চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর। 

জামান / জামান

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে