ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুর মুক্তিযোদ্ধা ভবন

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১২:৫৮

মানিকগঞ্জের হরিরামপুরের মুক্তিযোদ্ধা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। গত বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে। প্রায় সাড়ে তিন বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

হরিরামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লাইন টেকনিশিয়ান মো. আসলামুজ্জামান জানান, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নামে দুটি মিটার বরাদ্দ দেয়া আছে। এরমধ্যে মুক্তিযোদ্ধা সংসদের ৩৬ মাসের ১০ হাজার ১৪৫ টাকা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৪১ মাসের ৭৫ হাজার ৮৪৯ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বিষয়ে অডিট আপত্তি দেয়া হয়েছে। বিষয়টি ইউএনওকেও বারবার জানানো হয়েছে। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি।

আসলামুজ্জামান জানান, পল্লী বিদ্যুতের বিধি অনুযায়ী সরকারি মিটারের ক্ষেত্রে বিল থাকলে তিন মাস অন্তর নোটিস করতে হয়। পরপর চারবার নোটিস করার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়। দীর্ঘ ৪১ মাসের বিল বকেয়া থাকায় অডিট আপত্তি দেয়া হয়। বিষয়টি ঝিটকা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সামিউল কবিরকে জানানোর পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। 

ডিজিএম সামিউল কবির বলেন, আমরা অসংখ্যাবার মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউএনওকে বিল বকেয়া থাকার বিষয়টি জানিয়েছি। যেহেতু জুন ক্লোজিং, আমাকেও তো আমার দপ্তরে জবাবদিহিতা করতে হয়। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, কেউ বিদ্যুৎ বিল না দিলে সংযোগ কেটে দিবে। 

হরিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু মিয়া বলেন, দুই-তিন বছর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। এই কমপ্লেক্সে ১০-১২টি দোকান রয়েছে। তবে সেগুলো ভাড়া দেয়া হয়নি। এই ভবন থেকে কোনো ইনকাম না আসায় আমরা বিদ্যুৎ বিল দিতে পারিনি। ইউএনও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব পালন করছেন। তিনি বিদ্যুৎ বিল কোথা থেকে কিভাবে পরিশোধ করবেন এটা তার বিষয়। তবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হয়েছে। 

বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে বারবার নয়, একবার জানানো হয়েছে বলে জানান হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদের ফান্ডে যে টাকা আছে, সে টাকা জমা দিয়ে বিদ্যুৎ সংযোগের নির্দেশ দিয়েছি। পরবর্তীতে টাকা ম্যানেজ করে বাকি টাকা পরিশোধ করা হবে।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত