জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করলেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু
প্রিমিয়ার আইডিয়াল স্কুলে ময়মনসিংহ সিটির কর্পোরেশনের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আগামী৫ নভেম্বর পর্যন্ত চলমান এ কার্যক্রমে৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত সিটি এলাকার ১ লক্ষ ১০ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে। বিদ্যালয় বহির্ভূত শিশুরা নিকটবর্তী বিদ্যালয়ে কৃমিনাশক ঔষধ সেবন করতে পারবেন।উদ্বোধনকালে মেয়র বলেন, কৃমি নিয়ন্ত্রণের মাধ্যমে পুষ্টির সুষ্ঠু ব্যবহার সম্ভব। শারীরিক ও মেধার সঠিক বিকাশে কৃমি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কৃমি নিয়ন্ত্রণে শুধু ঔষধের উপর নির্ভর না করে স্বাস্থ্য সম্মত জীবনযাপনের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ করতে হবে।মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী করোনা থেকে আমাদের সুরক্ষিত করতে নানা উদ্যোগ নিয়েছেন। সকলকে বিনামূল্যে টিকাদানের ব্যবস্থা করেছেন। স্কুলের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যেকোনো মূল্যে এ কার্যক্রম আমাদের সফল করতে হবে।
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied