ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

তাড়াশে আসন্ন ইউপি নির্বাচনে নওগাঁ ইউনিয়নের নৌকার মাঝি হতে চান সার্জেন্ট ছাবেদ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ৪:২২

সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন ইউপি নির্বাচনে নওগাঁ ইউনিয়নের নৌকার মাঝি হতে চান বাংলদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছাবেদ আলী। তফসীল ঘোষণা হওয়ার আশায়  প্রচার প্রচারনায় এগিয়ে আছেন উপজেলার ৫নং নওগাঁ  ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  সমাজ সেবক, মানবতাবাদী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, দূর্নীতি প্রতিরোধকারী ও শিক্ষানুরাগী নেতা সার্জেন্ট ছাবেদ আলী।  তিনি দিন রাত বিরামহীন ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করে হাট ,বাজারে ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দীর্ঘদিন ধরে ৫নং নওগাঁ ইউনিয়নের সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত থেকে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে সুখ দুঃখে তাদের পাশে থেকে ইতোমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন । তিনি নওগাঁ গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র। বর্তমানে নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও  তিনি  ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২০১২ সাল থেকে ২০২০সাল পর্যন্ত ইউরিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও  বর্তমান উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য,বর্তমান তাড়াশ উপজেলা শাখার অবসরপ্রাপ্ত সেনা কল্যান সংস্থার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
তিনি নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে নির্বাচন করেছিলেন। ৮ ভোটের ব্যবধানে সভাপতি হতে পারেন নাই। ভোট বিজয়ী প্রার্থী পেয়েছিলেন ৮৪ এবং ২য় প্রার্থী সার্জেন্ট ছাবেদ আলী পেয়েছিলেন ৭৬। তার পর থেকেই তিনি আশাবাদী ইউনিয়ন বাসীর কাছে । তিনি আবারও আসন্ন ইউপি নির্বাচনে নওগাঁ ইউনিয়নের নৌকার মাঝি হতে চান । 
ইউনিয়নের দলীয় নেতা কর্মীগন ও সাধারন ভোটাররা জানান, ইউনিয়নের তথা উপজেলা, জেলার রাজনৈতিক, ধর্মীয়,দরবারি, সাংস্কৃতিক ও সামাজিক আচার অনুষ্ঠানে সকলের পাশে থেকে সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন সার্জেন্ট ছাবেদ আলী। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। গরীব দুঃখীদের মাঝে ঈদের অনুষ্ঠানে ও বিভিন্ন অভাব অনাটনে নিজের সামর্থ অনুযায়ী সহযোগীতা করেছেন। করোনা কালীন সময়ে তিনি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গরীব মানুষদের মাঝে বিতরণ করেছেন।
চেয়ারম্যান প্রাথী ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি সার্জেন্ট ছাবেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়নের মধ্যে অবহেলিত,অভাবী ও সকল মানুষের সুখ-দুঃখের সাথে সর্বদা  মিলে মিশে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত আছি। দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নমূলক সকল কর্মকান্ড ও মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করছি। দলীয় সকল কর্মসূচিতে নেতাদের সাথে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছি। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হতে পারি তাহলে ইউনিয়নের সকল সমস্যার সমাধান করে সকলকে সাথে নিয়ে উন্নয়নের কাজ  করবো ইনশাল্লাহ। ইউনিয়ন আওয়ামীলীগগকে আরোও শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়তে ও মধ্যময়ী দেশে রুপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো।

এমএসএম / এমএসএম

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী

৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান

৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন কাল

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে দুই দিন বসবে ভার্চুয়াল হাইকোর্ট

তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন

পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী

আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর