হিলিতে পেঁয়াজের কেজি ২৮ টাকা
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকায় ক্রমেই কমছে পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিপ্রতি সাত থেকে আট টাকা কমেছে। বর্তমানে হিলির আড়তগুলোতে ২৫ থেকে ২৬ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঁচদিন আগেও বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৮ টাকা দরে।
রোববার (৩১ অক্টোবর) হিলি স্থলবন্দর এলাকার বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের শনিবার (৩০ অক্টোবর) প্রথম কর্মদিবসে ভারতীয় ১৩টি ট্রাকে ৩৫৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে ।
খুচরা বাজারে পেঁয়াজ কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, আজ ২৮ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনলাম। এখন কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও এ বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনতে হয়েছে।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা ফিরোজ বলেন, আমরা আড়ত থেকে ২৫ থেকে ২৬ টাকা দরে কিনে খুচরা বাজারে ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছি। তবে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি। তিনি বলেন, এভাবে আমদানি ঠিক থাকলে ভারতীয় পেঁয়াজের দাম ক্রেতাদের হাতের নাগালেই থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি এলসি করেছেন হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। ভারতের অভ্যন্তরে পাইপলাইনে আরও প্রচুর পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেগুলো এলে দাম আরও কমবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা