সামাজিক সংগঠন সারা আনোয়ারার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘সারা আনোয়ারা’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করেছে। সোমবার (৭ জুন) সকালে অনলাইন মিটিংয়ের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষ গৌরবময় পথচলার এই ষষ্ঠ বছরে পদার্পণের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এবং এ ধারা অব্যাহত রাখার অভিব্যক্তি প্রকাশ করেন।
তম্মধ্যে আনোয়ারা ব্ল্যাড ব্যাংক, আনোয়ারা ব্ল্যাড ডোনেট গ্রুপ, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন, আনোয়ারা নিউজ পোর্টাল, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, স্বপ্নবাজ, টিম রেইনবো, দুর্বার বারখাইন, বখতিয়ার পল্লী উন্নয়ন সমবায় সমিতি, হেটিখাইন ইউনাইটেড ক্লাব, চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার, আনোয়ারা ইয়ুথ অ্যাসোসিয়েশন, আয়া ব্ল্যাড ব্যাংক, বিডি ক্লিন আনোয়ারা, বৈরাগ সমাজ কল্যাণ পরিষদ, নূরপড়া এডুকেটেড সোসাইটি, সৈয়দ কুচাইয়া সমাজ কল্যাণ পরিষদ, বৈরাগ সমাজ কল্যাণসহ বিভিন্ন সংগঠন উল্লেখ্য। এছাড়া ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীও শুভেচ্ছা জানান।
এ সময় সংগঠনের সদস্যরা অনলাইনে সবার সাথে শুভেচ্ছা বিনিমেয় করেন এবং নিজেদের বর্ষপূর্তি ব্যাচ দিয়ে নিজ নিজ আইডি থেকে পোস্ট করেন। সন্ধ্যা ৭টায় আনোয়ারার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুন প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী উপজেলার ১১টি ইউনিয়ন থেকে সদস্য নিয়ে ব্যতিক্রমী এই সামাজিক সংগঠন ও অনলাইন সংবাদমাধ্যমের যাত্রা শুরু করেন।
নিজস্ব ওয়েবসাইট বা পোর্টাল (নিউজ) ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ইত্যাদি দ্বারা নিজেদের কার্যক্রম- শিক্ষা, সামাজিকতা, মানবতা, খেলাধুলা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রচার করেন এবং নিজেদের অনলাইন সংবাদমাধ্যম দ্বারা আনোয়ারা তথা দেশ ও আন্তর্জাতিক সংবাদ প্রচার করে থাকেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied