ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১১:৪৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তের কোলঘেঁষে অবস্থিত ১নং বাগজানা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে চৌমহণী মোড়ের বাজার হাটসেটে বাগজানা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রাসেল কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী (পিপি)। 
 
এসময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাঃ সম্পাদক হাফিজুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক প্রভাষক গোলাম আহম্মেদ চৌধুরী বাদশা, উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল আলিম বাবুল,  সুভাস চন্দ্র দাস ও খলিলুর রহমান, বাগজানা ইউনিয়ন হ্যালো ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম সহ আ.লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
 
অনুষ্ঠানের সম্মেলন পর্বে উপস্থিত সকলের সর্মথনে বাগজানা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ কৃষকলীগের সভাপতি/সম্পাদক সহ মোট ৫১ সদস্যের কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি সুমন হোসেন ও সাধারন সম্পাদক মতিয়ার রহমান বকুল নির্বাচিত হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার