ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অনলাইনে রিভিউ ক্লাস

জবিতে সশরীরে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ১৩ জুন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ২:৩৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলোর তারিখ একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে ১৩ জুন জানানো হবে। আজ মঙ্গলবার (৮ জুন) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এর সভাপতিত্বে তার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সকল অনুষদের ডীন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিবহন প্রশাসক উপস্থিত ছিলেন।
 
সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার বিষয়ে ১৩ জুন একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
 
এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা জুলাইয়ে পরীক্ষা নিব। রিভিউ ক্লাস হবে অনলাইনে। আমরা প্রতিটি ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষা নিব। পরীক্ষা শুরুর আগে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটি পরিকল্পনা নেয়া হবে, যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভিড় বেশি না হয়।’
 
পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রথম সেমিস্টারের প্রথম মিডটার্ম পরীক্ষা সব বিভাগেই নেয়া শেষ। এক্ষেত্রে দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা এসাইনমেন্ট, কুইজ, ভাইভা অথবা প্রেজেন্টেশনের মাধ্যমে নেয়ার জন্য শিক্ষকদের বলা হতে পারে। এবিষয়ে শিক্ষকদের ছাড় দেয়া হবে। মোটকথা ফাইনাল পরীক্ষার আগে সশরীরে অন্য কোনো পরীক্ষা নেয়া যাবে না। কোর্সের ফাইনাল পরীক্ষার আগেই মিডটার্ম পরীক্ষা নিতে হবে।’
 
এ বিষয়ে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মনিরুজ্জামান জানান, আমরা সশরীরে পরীক্ষা নেব। পরীক্ষার তারিখ ১৩ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
 
তিনি আরো জানান, রিভিউ ক্লাস দুই সপ্তাহ হবে। তবে রিভিউ ক্লাস, এসেসমেন্ট এসব অনলাইনে নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?