বিজ্ঞান জাদুঘরের সতর্কতাঃ ফার্স্টফুডে ক্ষতি
ফার্স্টফুড, জাংকফুড ও কোল্ডড্রিংস্সহ সকল প্রকার প্রক্রিয়াজাত খাবার পরিহার করে প্রাকৃতিক খাবার গ্রহণের জন্য শিক্ষার্থীদের তাগিদ দিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আজ (০১.১১.২০২১ইং) সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিমান গ্যালারিতে শিক্ষার্থীদের এক বিজ্ঞান বক্তৃতা সমাবেশে সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ভোরেই ঘুম থেকে উঠতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, স্কুলের বাইরের খোলা খাবার খাওয়া যাবেনা। প্রচুর শাকসবজি এবং ঘরে তৈরি খাবার খেতে হবে। প্রক্রিয়াজাত খাবার ক্যান্সার রোগের জন্য ঝুঁকিপূর্ণ। অতিমাত্রায় ফার্স্টফুড হাড়ের ক্ষয় করে হাড়কে দুর্বল করে ফেলে। প্লাস্টিক- পলিথিনে খাবার রাখা যাবেনা। গভীর মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী ও গবেষক হয়ে দেশের হাল ধরতে হবে। বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম ও দুধ অবশ্যই থাকতে হবে। ডিম ও দুধে খাবারের সমস্ত পুষ্টি বিদ্যমান। স্কুলে শিক্ষার্থীদের দুধ খাইয়ে চীনাজাতি তাদের উচ্চতা বৃদ্ধি করছে। তোমাদেরও পুষ্টিকর খাবার খেয়ে শারীরিক ও মানসিক সুস্থতা এবং সক্ষমতা অর্জন করতে হবে। ” এ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। বিজয়ী শিক্ষার্থীরা হলেন মোহাম্মাদ আশফাক আলী, মোঃ মশিকুর রহমান এবং মোঃ ফেরদোস হোসেন জিয়াদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক