ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নূর এ মোহাম্মদ ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ৪:৫২

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নূর এ মোহাম্মদ ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান পেয়ার আহমেদ ভুঁইয়া-এর তত্ত্বাবধানে প্রায় ২০০টি পরিবারের মাঝে ইফতার ও ঈদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানের ব্যানারে উল্লেখিত স্লোগান— “কৃতজ্ঞ হৃদয় মহত্ত্বের সূচনা” এবং “সবারই ধর্ম হোক ভালোবাসা, জাত হোক মানবতা”—এই আয়োজনের মূল দর্শনকে তুলে ধরে। আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

জানা যায়, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পেয়ার আহমেদ ভুঁইয়া সাধারণত দান-সদকা প্রচার করে দেখাতে পছন্দ করেন না। তিনি নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং দীর্ঘদিন ধরে গোপনে লক্ষ লক্ষ টাকা দান করে যাচ্ছেন। শুধু তাই নয়, আলেম সমাজের অনেককে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন।

এই মানবিক কার্যক্রম পরিচালনায় এইচপি ভুঁইয়া স্টিল কর্পোরেশন, এইচপি ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মডেল মাদরাসা এবং নূর এ মোহাম্মদ ভুঁইয়া একাডেমি-এর সংশ্লিষ্টরাও সহযোগিতা করেন।

ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান