ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গ্যাসের লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:৩৭

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
 
সোমবার (১ নভেম্বর) রাতে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক  বলেন, উত্তর কাট্টলী এলাকা থেকে আগুনে দগ্ধ ছয়জনকে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

আগুনে দগ্ধরা হলেন- মা সাজেদা বেগম (৪৮), ছেলে সানি (২৯), স্বাধীন (১৭) ও জীবন (১৫), মেয়ে  মাহি (১০) ও বড় ছেলের স্ত্রী দিলরুবা (২৪)। এর মধ্যে মা সাজেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে সবাই দগ্ধ হয়েছেন। এরপরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পরিবারের কোনো এক সদস্য ঘুমানোর আগে মশা মারার জন্য ইলেকট্রিক ব্যাট হাতে নেন। প্রথম মশা মারার সঙ্গে সঙ্গেই ব্যাট স্পার্ক করে উঠলে, বাসার গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ঘরের দরজা জানালা ভেঙে যায়। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড