কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। নিহতরা হলেন- মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের শাকচাইল গ্রামের বাসিন্দা সাইমা মুন্তাহা (২২), রুহুল আমিন (৬৫) ও সেফালী আক্তার (৫৫)।
লাকসাম হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস মহাসড়কের বিপুলাসার এলাকায় ওভারটেক করতে গিয়ে ব্যাটারিচালিত মিশুক পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
এদিকে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক লিটন নিহত হয়েছেন। লিটন ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে।
জামান / জামান
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা