গুগলে যুক্ত হচ্ছে সার্চ থেকে ফটো ডিলিট করার টুল
এবার সার্চ থেকে ছবি ডিলিট করার টুল আনছে এই টেক জায়ান্ট গুগল। নতুন এই টুলের মাধ্যমে গুগল সার্চ থেকে অভিভাবকরা তাদের নাবালক সন্তানের ছবি মুছে দিতে পারবেন।
গত ২৮ অক্টোবর একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, তারা এমন একটি টুল আনতে যাচ্ছে, যার মাধ্যমে কোনো অভিভাবক তার ১৮ বছরের নিচে বয়সের শিশুর ছবি গুগলের ইমেজ ট্যাব থেকে অথবা থাম্বনেইল থেকে একেবারে সরিয়ে দিতে পারবেন। যদিও এর ঘোষণা গত আগস্টেই দিয়েছিল তারা।
সিএনএন’র এক প্রতিবেদনে জানানো হয়, গত আগস্টে গুগল এমন একটি ঘোষণা দিয়েছিল। সেখানে আরও কিছু ফিচারের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। যেটা প্রাইভেট ডিফল্ট সেটিংস এর মতো, যেখানে কোনও টিনএজার ভিডিও আপলোড করলে সেটার সঙ্গে তার অভিভাবকের একটা লিঙ্ক তৈরি হবে, যার মাধ্যমে অভিভাবক সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মাধ্যমে নাবালকদের ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত হতে পারে বলে মনে করছেন তারা।
এর আগে গুগল অফার দিয়েছিল যে কোনো ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য-ছবি, যেগুলো তার অসম্মতিতে পোস্ট হয়েছে অথবা আর্থিক, মেডিক্যাল অথবা জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কোনো তথ্য অনুরোধের ভিত্তিতে সরিয়ে ফেলতে পারবেন।
নতুন এই টুল ব্যবহারে একজনের ছবি ইন্টারনেট থেকে সম্পূর্ণ মুছে যাবে না। তবে ব্যবহারকারী সেই ছবি ধারণকারী ইউআরএলকে ফ্ল্যাগ করে দিতে পারবেন। এক্ষেত্রে সম্পূর্ণ মুছে দিতে চাইলে ব্যবহারকারীকে সংশ্লিষ্ট ওয়েব সাইটের কাছে অনুরোধ করতে হবে।
গুগল আরও জানায়, তাদের প্রতিষ্ঠান এ রকম প্রতিটি সাবমিশনকেই রিভিউ করবে। যদি তারা প্রয়োজন মনে করে তাহলে আরও কিছু তথ্য চেয়ে নেবে।
সূত্র: সিএনএন
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা