ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৩:৪২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৪নং ষোলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শামীম ইমাম সাচ্চু নিজের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।  

সংবাদ সম্মেলনে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী শামীম ইমাম সাচ্চু লিখিত এক বার্তায় বলেন, ঘোলঘরের জনগণের অনুরোধে আমি চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমার দল বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি দলের কাছে ক্ষমা চেয়ে এবং দলের প্রতি ‍আনুগত্য জানিয়ে আমার ইউপি চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার করলাম।

তিনি আরো বলেন, ষোলঘর ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণ যারা আমাকে ভোট দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমি আপনাদের পাশে সব সময় আছি এবং থাকব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমির, সদস্য সিদ্দিকুর রহমান মঞ্জু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম রিপন প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান