ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : জেলা প্রশাসক


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২১ বিকাল ৫:১৮
ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
 
এ সময় ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, দৌলতখানে ৭টি ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে। কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করলে শক্তহ‍াতে দমন করা হবে। অনেক প্রার্থী মাঠে বলপ্রয়োগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছেন, তাদের কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কয়েকজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন থাকবে।
 
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ আচরণের বিকল্প নেই। তাই সকল প্রার্থীর মধ্যে বন্ধুসুলভ আচরণ বিরাজমান থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো সংঘাত সৃষ্টি হবে না।  
 
এ সময় বক্তব্য প্রদান করেন- বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন আল মামুন, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচনে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান