ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ সদর দফতরে চালু হলো অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ‘পলমার্ট’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২১ বিকাল ৭:১৭

পুলিশ সদস্যদের কল্যাণে পুলিশ সদর দফতরে চালু হলো অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্ট। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পলমার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পরে তিনি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ডিআইজি ‍এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পলমার্ট চালুর প্রয়োজন ও প্রাসঙ্গিকতা তুলে ধরে পুলিশ হেডকোয়ার্টার্সের ‍এডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মাসুদুর রহমান বলেন, বর্তমান আইজিপি পুলিশ সদস্যদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। তারই নির্দেশনায় চালু করা হয়েছে পলমার্ট। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়।  ফলে তাদের অনেকের পক্ষেই সময়মতো প্রয়োজনীয় মানসম্মত পণ্য ক্রয় করা সম্ভব হয় না। তারা যেন একই ছাদের নিচে স্বল্পমূল্যে মানসম্পন্ন পণ্য কিনতে পারেন সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্ট। এতে পুলিশ সদস্যরা একদিকে যেমন সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করতে পারবেন, অন্যদিকে তাদের সময়ও বাঁচবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের ফ্যাসিলিটিজ ভবনের নিচতলায় পলমার্টে সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়েও কম মূল্যে খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, প্রসাধনীসহ মানসম্মত অন্যান্য সামগ্রী পাওয়া যাবে। পলমার্ট প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

জামান / জামান

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ