গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ-ভাঙচুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। বুধবার (০৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা এলাকার ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশনের শ্রমিকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। তাদের কর্মবিরতির কারণে ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। বুধবার সকালে কাজে যোগদান করতে গিয়ে তারা কারখানার মূল ফটকে শ্রমিক ছাঁটাইয়ের একটি নোটিশ দেখতে পায়। সেখানে ৮৫ জনের নাম ও ছবি টাঙিয়ে দেওয়া হয়।
ওই নোটিশে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট কারণ ছাড়া শ্রমিকদের ধর্মঘটের ফলে কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) এর ধারা মোতাবেক কারখানার ওই দুটি সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এ ছাড়া কারখানা খোলার অনুকূল পরিবেশ হলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বুধবার সকালে কারখানার সামনে এমন নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার সামনে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কোনো কারণ ছাড়াই কারখানার একজন ইনচার্জকে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করে। কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিষয়টি জানতে শ্রমিকরা আন্দোলন করে। আন্দোলনের কারণেই ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাই করা শ্রমিকদের ফিরিয়ে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. বদরুজ্জামান বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।
শিল্প পুলিশের পরিদর্শক ফরহাদ আব্বাস বলেন, ওই প্রতিষ্ঠানের দুটি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। এ সময় শ্রমিকরা ইটপাটকেল ছুড়লে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন