ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

জাবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার নতুন কমিটি গঠন


মাজহার তাহমিদ, জাবি photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ৩:৫৭

জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার ২০২১-২২ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের মামুন হাসানকে সভাপতি এবং ৪৬ ব্যাচের সজিব হাসান সাজকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে ইমন মাহমুদ ও মারুফ হাসানকে মনোনীত করা হয়। মঙ্গলবার (২ নভেম্বর) পূর্ব কমিটির সভাপতি মো. আজানুর হক ও সাধারণ সম্পাদক রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সাব্বির আহমেদ, সাথিয়া রহমান সাথি, বিউটি, ইমরান হোসাইন, মিমি, অনন্যা জান্নাত। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, মারিয়া আক্তার, সোনিয়া, সাইফুজ্জামান সাইফ, কাওসার, সীমান্ত বুলবুল সজল, সাকিবুল আলম আদিব, মো. শান্ত ইসলাম, নিয়ন কাজী, তাসকির আহমেদ, শেফালী আক্তার, জয় মো. ওমর হাসান এবং মো. সাইফুল ইসলাম।

এছাড়াও কোষাধ্যক্ষ কামরুল হাসান, প্রচার সম্পাদক সাফায়েত হোসেন রাজন, দপ্তর সম্পাদক এসএম যুনাইদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহমুদ অন্তুসহ মোট ৫৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ছাড়াও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।

এমএসএম / জামান

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা